
নিউজ ডেস্ক : সন্ত্রাসবাদীদের মদতদাতাদের তালিকায় পাকিস্তানের নাম উঠতে চলেছে ঘন ধূসর পর্যায়ে। তবে এটাই কালো তালিকাভুক্ত হওয়ার আগে শেষ ধাপ। প্যারিসে ফিনান্সিয়াল অ্যাকশন টাস্কফোর্স বা এফএটিএফের বৈঠকে এনই ইঙ্গিত পাওয়া গিয়েছে। সন্ত্রাসদমনে যথেষ্ট কড়া পদক্ষেপ না নিতে পারায় পাকিস্তান কার্যত একঘরে হয়ে পড়তে চলেছে। পাকিস্তান সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ১৮ অক্টোবর। সেক্ষেত্রে পাকিস্তানের কালো তালিকাভুক্ত হওয়া কেবল সময়ের অপেক্ষা। মূলত জঙ্গিদের টাকা, অস্ত্র সরবরাহ করার বিরুদ্ধে কুড়িবছর আগে তৈরি হয়েছিল এই আন্তর্জাতিক সংগঠন। গতবছরই পাকিস্তানেক ধূসর তালিকায় রাখা হয়েছিল। এবার উত্তর কোরিয়া, ইরানের সঙ্গে পাকিস্তানও কালো তালিকাভুক্ত হওয়ার পথে।



















