
নিউজ ডেস্ক,মুর্শিদাবাদ: কাশ্মীরে জঙ্গিদের গুলিতে নিহত শ্রমীকদের পরিবারদের ক্ষতিপূরনের দাবি জানালেন অধীর চৌধুরী। লোকসভার বিরোধী দলনেতার অভিযোগ মোদি সরকারের ভুল কাশ্মীর নিতীর জন্য সাধারন শ্রমীকরা জঙ্গীদের টার্গেট হচ্চেন। যারফলে চলতি সপ্তাহে জঙ্গীদের গুলিতে ভূস্বর্গে মূর্শিদাবাদের পাঁট শ্রমীক প্রান হারিয়েছেন বলে দাবি করেন বহরমপুরের সাংসদ। সাধারন শ্রমীকদের পরিবারের কথা ভেবে কেন্দ্রীয় সরকারের উচিত ক্ষতিপূরন ঘোষনা করা। তারসঙ্গে মোদি সরকারের উচিত নিহত শ্রমীকদের পরিবার পিছু একজনকে চাকরি দেওয়া। কেন্দ্রের পাশাপাশি রাজ্য সরকার রাজ্যের সাধারন শ্রমীকদের উচিত ক্ষতিপূরন দেওয়া। বুধবার মূর্শিদাবাদের জলঙ্গীতে নিহত পরিবারদের সঙ্গে দেখা করে এইদাবি করেন বহরমপুরের সাংসদ। তিনি আরও বলেন, গ্রামে শোকের ছায়া রয়েছে। নিহত শ্রমীকদের পরিবারের মুখের দিকে তাকানো যাচ্ছে না। তারমধ্যে সবহারানো পরিবার গুলির পাশে নেই কেন্দ্র ও রাজ্য সরকার বলে জানান অধীর চৌধুরী। নিহত শ্রমীকদের পরিবারের দূর্দশা ঘোচাতে অবিলম্বে কেন্দ্র ও রাজ্য সরকারের মানবিক মুখ দেখার কথা জানালেন তিনি।



















