
নিউজ ডেস্ক,মুর্শিদাবাদ: কাশ্মীরে জঙ্গিহানা মুর্শিদাবাদের সাগরদিঘী ৫ শ্রমিকের কফিনব্নদি মৃতদেহ ফিরল বৃহস্পতিবার কাক ভোরে । সুর্য ওঠার আগেই গ্রামে এসে পৌছাল পাঁচজনের নিথর কফিন বন্দি দেহ। বুধবার রাতেই বিমানে কলকাতা নামার পর কলকাতা থেকে সড়ক পথে রাজ্যের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম রাজ্য সরকারের পক্ষ থেকে নিজে উপস্থিত থেকে পাঁচজন পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। মৃতদেহ আসতেই কান্না রোলে ভেসে ওঠে বৃহস্পতিবার ভোরের আকাশ।
৩৪নং জাতীয় সড়কের ধারে অবস্হিত ছোট্ট গ্রাম বাহালনগর। এই গ্রামের পাঁচজন শ্রমিক মুরসালিম শেখ (৩৬), রফিক শেখ (৫১), নইমুদ্দিন শেখ (৪০), কামারুদ্দিন শেখ (৩৪) ও রফিকুল শেখ (২২) নিথর কফিনব্নদি মৃতদেহ ফিরল গ্রামে । এদের মধ্যে একজনের বুধবার ট্রেনে টিকিট করা ছিল বাড়ি ফিরে আসার কিন্তু বাড়ি ফিরল তারা তবে কফিনব্নদি হয়ে। শোকাহত গ্রামের সকল স্তরের মানুষ।



















