কিশোরীকে অপহরণ করে দিনের পর দিন ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল বাসন্তী থানার পুলিশ।

কিশোরীকে অপহরণ করে দিনের পর দিন ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল বাসন্তী থানার পুলিশ।

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,বাসন্তী ,13 ই জুন:কিশোরীকে অপহরণ করে দিনের পর দিন ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল বাসন্তী থানার পুলিশ। বাসন্তীর ভাঙনখালি এলাকার ঘটনা। অভিযুক্ত যুবকের নাম উসমান লস্কর। পুলিশ সূত্রে খবর উসমান লস্কর নামে ওই যুবক ভালোবাসার প্রলোভন দেখিয়ে কিশোরীকে নিয়ে ভিন রাজ্যে পালিয়ে যায়। পরিবারকে না জানিয়ে চলে যায় বলে খবর। তারপর থেকেই নিখোঁজ ছিল ওই কিশোরী। কিশোরীর পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে শেষমেশ পুলিশের দ্বারস্থ হয় ওই কিশোরীর মা। নিখোঁজের অভিযোগ দায়ের করেন বাসন্তী থানাতে। সেই থেকেই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছিল। দীর্ঘদিন সময় পেরিয়ে গেলেও মেয়েটির কোন খোঁজ পাচ্ছিল না। পরে ওই কিশোরীর পরিবার সূত্রে জানতে পারে ভাঙনখালির যুবক উসমান লস্কর এর কথা। উসমান লস্করের এর আগে বিয়ে থাকলেও সে এই মেয়েটির সঙ্গে সম্পর্ক রেখে চলে ছিলো। এই ঘটনা জানার পরই পুলিশ তদন্তে নেমে জানতে পারে উসমান লস্কর ও দীর্ঘদিন বাড়িতে নেই। তার ফোনে আড়ি পেতে পুলিশ জানতে পারে সে হায়দ্রাবাদে আছে। পরিবারের সদস্যদের দিয়ে ফোন করিয়ে বাসন্তীতে ফেরাই ওসমান লস্করকে। ওসমান লস্কর এর সঙ্গেই ওই কিশোরী ও ছিল বলে দাবি পুলিশের। পরে উসমান লস্করকে বাসন্তীর বাজার থেকে গ্রেপ্তার করে। উদ্ধার এর পর ওই কিশোরী জানায় তাকে দিনের পর দিন ধর্ষণ করেছে উসমান। এরই পাশাপাশি তাকে জোর করে ওখানে আটকে রেখে দিয়েছিল। পরিবারের কারো সঙ্গেই কথা বলতে দিচ্ছিল না। শারীরিক সম্পর্কের পর বিয়ে করতে ও রাজি হচ্ছিল না। যদিও ওসমানের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে সে জানায় ওই কিশোরীকে ভালোবাসে সে। পরিবারের লোক মানবেনা বলেই দুজনে পালিয়ে গিয়েছিল। জোর করে ধর্ষণের কথা সে অস্বীকার করেছেসে। গোটা ঘটনার তদন্তে নেমে বাসন্তী থানার পুলিশ মেয়েটিকে আজ একটি হোমে পাঠাই। এর পাশাপাশি উসমান লস্কর কে গ্রেফতার করে আজ আলিপুর আদালতে তোলা হয়

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top