কীটনাশক খেয়ে আত্মহত্যা করল গৃহবধূ 

কীটনাশক খেয়ে আত্মহত্যা করল গৃহবধূ 

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ২৬ফেব্রুয়ারি ২০২১মালদা: এক গৃহবধুর কীটনাশক খেয়ে আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পুরাতন মালদা থানার যাত্রা ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের মহিষবাথান এর বাহিরগ্রামে। মৃত গৃহবধূর নাম শর্মিষ্ঠা রাজবংশী বয়স(২১) বছর।

স্থানীয় সূত্রে জানা যায় মালদা জেলার নারায়ণপুরের গ্রামের বাসিন্দা রাজবংশীর মেয়ে শর্মিষ্ঠা রাজবংশী ।গত মাস আগে পুরাতন মালদা থানার মহিষবাথান এলাকার ফনি রাজবংশীর সাথে ভালোবাসা করে বিবাহ করে। ফনি পেশায় একজন কৃষক। বিয়ের পরে তাঁদের পরিবারে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক ঝামেলা লেগেই থাকত।গত ১৪ দিন আগে ওই গৃহবধূ জমিতে দেওয়া কীটনাশক খেয়ে নেয়। পরিবারের লোকেরা ভর্তি করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসা চলাকালীন আজ ভোর রাতে মৃত্যু হয় ওই গৃহবধূর। মৃত্যুর পরে সুখের ছায়া নেমে এসেছে পরিবার সহ গোটা গ্রামে। ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।তদন্ত শুরু করেছে পুরাতন মালদা থানার পুলিশ।

আরও পড়ুন…আসানসোলের কুলটি নিয়ামতপুরে জি এস টি এবং নানা অসুবিধার কারণে ডাকা হলো ভারত বনধ

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top