নিজস্ব সংবাদদাতা ২৮ মার্চ ২০২১পশ্চিম বর্ধমান:কুলটি থানার লছিপুর এলাকায় জঙ্গলের মধ্যে থেকে বোমা উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য ।রবিবার সকালে ৫৯নম্বর ওয়ার্ডের জঙ্গলের মধ্যে কি ভাবে এল বোমা তা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
স্থানীয় তৃনমূল এক্স কাউন্সিলর মির হা সিম এর অভিযোগ বিরোধিরা ভয় দেখানোর জন্য এই কাজ গুলো করে বেড়াচ্ছে ।অপরদিকে বিজেপির শ্রমিক নেতা টিঙ্কু ভার্মা অভিযোগ অস্বীকার করে বলেন, কুলটিতে এর আগে বোমা উদ্ধার হয়নি।এখানে তৃণমূলের দুটি গোষ্ঠী আছে।তাদের মধ্যে গন্ডগোল লেগেই থাকে।কুলটি তে বিজেপির সাথে মানুষ আছে।ঘটনাস্থলে আসে কুলটি থানার পুলিশ ।সকাল থেকে পুলিশ রয়েছে ঘটনাস্থলে ।খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াড কে।ঘটনাস্থলে পৌঁছায়বোম্ব স্কোয়াড ।প্রায় কয়েক ঘন্টা পার হওয়ার পর ঘটনাস্থলে বোম্ব স্কোয়াড টিম এসে বোমা নিষ্ক্রিয় করতে ফাটিয়ে দিলো বম্ব গুলি কে । ছিলেন আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেট এর এসিপি ওমর আলি মোল্লা সহ পুলিশ আধিকারিকরা । ব্যাগটিতে শক্তিশালী ছয়টি বোমা ছিল বলে পুলিশের দাবী ।
আরও পড়ুন…মহাসমারোহে পালিত হল ৫৩৬তম গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথি



















