কুলতলিতে গৃহবধুর অস্বাভাবিক মৃত্যূতে এলাকায় চাঞ্চল্য

কুলতলিতে গৃহবধুর অস্বাভাবিক মৃত্যূতে এলাকায় চাঞ্চল্য

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,কুলতলী, ১০ই মে : সাত সকালে বাড়ির রান্নাঘরে গৃহবধূর মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে কুলতলি থানার ৬ নম্বর জালাবেড়িয়া এলাকায় Iমৃত বধূর নাম বুলারানী সর্দার (৩৫)Iশুক্রবার সকালে বাড়ি লাগোয়া রান্নাঘর থেকে তার মৃতদেহ দেখতে পায় পরিবারের লোকজন Iমৃত বধূর স্বামী ঝড়ুরাম সর্দারের অভিযোগ তার এক বন্ধু মদন সর্দারের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক তৈরি হয়েছিল বুলার I তাই নিয়ে মদন ও তার বাড়ির লোকজন বেশ কয়েকবার হুমকিও দিয়েছিল Iপেশায় পরিচারিকা বুলা অন্যান্য দিনের মতো এদিন ভোরে ঘুম থেকে উঠে কলকাতায় কাজে যাওয়ার জন্য তোড়জোড় করছিল Iকিন্তু দীর্ঘক্ষণ ধরে তার কোন সাড়াশব্দ না মেলায় সন্দেহ হয় প্রতিবন্ধী স্বামীর Iএরপর বাবা স্ত্রীর খোঁজ নিতে বলায় মেয়ে গিয়েই মাকে রান্নাঘরে পড়ে থাকা পরনের কাপড় অবিনস্ত অবস্থায় দেখতে পায় Iঘটনার খবর পেয়ে পুলিশ এলাকায় গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে Iসেই সঙ্গে ঘটনার তদন্তও শুরু করেছে I

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top