নিজস্ব সংবাদদাতা,পশ্চিম বর্ধমান,১৯ই আগস্ট : রানীগঞ্জের সিয়ারসোল এলাকার ঠাকুর কুলি রাধা বল্লব মন্দির লাগোয়া এলাকায় এক কুয়োতে বছর ৪২ এর এক মহিলার পচা গলা দেহ উদ্ধার হল সোমবার সকালে স্থানীয়রা আজ দেহটি লক্ষ্য করে পুলিশে খবর দিলে পুলিশ পৌঁছে উদ্ধার করে দেহ। স্থানীয়দের দাবি শুক্রবার গভীর রাতে এক মহিলার কান্নাকাটি গঙ্গানি আওয়াজ শুনতে পান এলাকার বাসিন্দারা তারপর রাত্রি গভীর হওয়ায় কেউ সে রকম গরজ করেনি পরে সোমবার সকালে কুয়োতে জল তুলতে গিয়ে দেহটি ভেসে উঠতে দেখে প্রতিবেশীদের খবর দেয় প্রতিমা দেবনাথ।

এরপর পাড়া-প্রতিবেশীরা বিষয়টি লক্ষ্য করে পুলিশে খবর দিলে পুলিশ পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের পাঠায়। প্রাথমিকভাবে এই ঘটনাটি আত্মহত্যার ঘটনায় মনে করছে এলাকার বাসিন্দারা। তবে মৃত ওই মহিলার কোন পরিচয় জানা যায়নি।



















