কেনটাকি বিশ্ববিদ্যালয়ে ফের বন্দুকবাজের হামলা, মৃত ১ ছাত্র

কেনটাকি বিশ্ববিদ্যালয়ে ফের বন্দুকবাজের হামলা, মৃত ১ ছাত্র

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



বিদেশ – আমেরিকার কেনটাকি বিশ্ববিদ্যালয়ে আবারও বন্দুকবাজের হামলায় মৃত্যু হয়েছে এক ছাত্রের, আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার স্বাভাবিকভাবে ক্লাস চলাকালীন আচমকা এক যুবক এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন। মুহূর্তের মধ্যে পুরো ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং হুড়োহুড়ির পরিস্থিতি তৈরি হয়। গুলির আঘাতে ঘটনাস্থলেই এক ছাত্রের মৃত্যু হয়, আরেকজন রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। আহত ছাত্রকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় এবং তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন।

হামলার পরেই উপস্থিতদের তৎপরতায় হামলাকারীকে ঘটনাস্থলেই ধরে ফেলা হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত পৌঁছে অভিযুক্তকে গ্রেপ্তার করে। যদিও তাঁর পরিচয় এখনো প্রকাশ করা হয়নি, তবে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে যে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তাঁর কোনও যোগ নেই।

ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জরুরি পদক্ষেপ গ্রহণ করেছে। সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়, বাতিল করা হয়েছে সব ক্লাস ও পরীক্ষা। কয়েক মাস আগেও একই বিশ্ববিদ্যালয়ে বন্দুকবাজের হামলা হয়েছিল, ফলে এই নতুন হামলা উদ্বেগ আরও বাড়িয়েছে। বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র মাইকেল ডিকরসি জানিয়েছেন, আপাতত পুরো সপ্তাহের জন্য ক্যাম্পাস বন্ধ থাকবে। বিদেশি ছাত্ররা চাইলে বাড়ি ফিরে যেতে পারবেন। শীঘ্রই পরবর্তী নির্দেশিকা জারি করা হবে বলেও তিনি জানিয়েছেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top