কেন্দ্রীয় বাজেট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা: ‘বাংলাকে কিছুই দেওয়া হয়নি’

কেন্দ্রীয় বাজেট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা: ‘বাংলাকে কিছুই দেওয়া হয়নি’

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের আজকের বাজেটকে তীব্র সমালোচনা করেছেন। তাঁর অভিযোগ, বাজেটে কোনও ভিশন নেই, অর্থনীতি বিপর্যস্ত হয়েছে এবং মহিলা, এসসি, এসটি সম্প্রদায়ের জন্য কিছুই রাখা হয়নি। তিনি বলেন, “এটা খালি মিথ্যার ঝুলি। সেনসেক্স পড়ছে, বাজার পড়ছে। বাংলাকে কি দিল? বড় বড় কথা। ওই ফ্রেট করিডর আমি ২০০৯ সালে বাজেটে দিয়েছিলাম। জঙ্গলমহলে জঙ্গলসুন্দরী প্রজেক্টে আমরা আগেই ঘোষণা করেছি। চামড়া, সিমেন্ট শিল্পে এখানে কাজ হচ্ছে, বিনিয়োগ হচ্ছে। ওরা এক পয়সা বাংলাকে দেয় না।”
মুখ্যমন্ত্রী আরও বলেন, কেন্দ্রীয় সরকারের বড় বড় ভাষণ কাজের ক্ষেত্রে শুন্য। সাধারণ মানুষ ও তফশিলী সম্প্রদায়ের জন্য বাজেটে কোনও পদক্ষেপ নেই। তিনি তুলে ধরেন, কেন্দ্র তিনটি ইকনমিক করিডর ঘোষণা করেছে, অথচ পশ্চিমবঙ্গ নিজ উদ্যোগে ছয়টি করিডর বাস্তবায়ন করছে।
বাংলার ক্ষতি নিয়ে তিনি বলেন, “ওরা বাংলা হারছে। আমার আবেদন, গণতান্ত্রিকভাবে লড়ুন, কমিশন বা এজেন্সি ব্যবহার না করে। হরিয়ানা ও মহারাষ্ট্র এই কারণে হেরেছে।” মমতা জানিয়েছেন, আগামীকাল বিকেল চারটায় নির্বাচন কমিশনে যাবেন। সঙ্গে রয়েছে তাঁর সাংসদদের সঙ্গে আলোচনা।
তিনি কেন্দ্রের প্রকল্পের উদাহরণ টেনে বলেন, “আমি যা করে দিয়েছি, তার এক শতাংশও তারা করেনি। বারাণসীতে ডিজনিল্যান্ড বানাচ্ছে, কাশী বিশ্বনাথ মন্দিরের পাশে।” মমতার সমালোচনায় স্পষ্ট, তিনি বাংলার জন্য বাজেটকে ক্ষতিকর এবং অব্যবহারযোগ্য হিসেবে দেখছেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top