
নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা,১৯ শে অক্টোবর : উত্তর ২৪ পরগনার বনগাঁর টেংরা গ্রামের বাসিন্দা শোভা বিশ্বাস তার চার বোন গীতা রায়, মিতা বর্মন, লক্ষ্মী হালদার, কাকলি রায় গত ১৫ তারিখ শালিমার স্টেশন থেকে ট্রেন ধরেন তত্রিবান্ত্রপুরাম ঘুরতে যায় l গতকাল দুপুর ১১ টা পর্যন্ত শোভা বিশ্বাসের সঙ্গে বাড়িতে কথা হয়েছিল l দুপুর আড়াইটার সময় শোভা বিশ্বাসের ছেলের কাছে খবর আসে কেরালার আলপুঝা ভাণ্ডাদনাম জেলার ৪৭ নম্বর হাইওয়ের উপরে এলএলপিতে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তার শোভা বিশ্বাস ও আরো দুই মাসির l এই খবরে শোকের ছায়া নেমে এসেছে টেংরা গ্রামে l শোভা বিশ্বাস, গীতা রায়, মিতা বর্মন মৃত্যু হয়েছে l আরো দুই বোন লক্ষ্মী হালদার ও কাকলি বিশ্বাস টি ডি মেডিকেল কলেজে ভর্তি lঅতি দ্রুত যাতে তোদের মৃতদেহ ফেরানো যায় তার সুব্যবস্থা করবার জন্য প্রশাসনের কাছে আবেদন পরিবারের l



















