কেরল থেকে পরিযায়ী শ্রমিকদের নিয়ে বিশেষ ট্রেন পৌছাল বহরমপুরে

কেরল থেকে পরিযায়ী শ্রমিকদের নিয়ে বিশেষ ট্রেন পৌছাল বহরমপুরে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ, ৬ মে, লকডাউনের জেরে ভিনরাজ্যে বিচ্ছিন্ন হয়ে পড়া অসহায় শ্রমিক ও পড়ুয়াদের ফেরাতে উদ্যোগী হল পশ্চিমবঙ্গ সরকার।রাজ্য সরকারের উদ্যোগে মঙ্গলবার সকালে বিশেষ ট্রেনে হাওড়ায় ফিরেছেন ১,২০০ পরিযায়ী শ্রমিক। ওই দিন বিকেলে অন্য একটি ট্রেনে কেরল থেকে রওনা দেন বাংলার বেশ কিছু পরিযায়ী শ্রমিক।আজ বুধবার পরিযায়ী শ্রমিক নিয়ে বিশেষ ট্রেন পৌঁছলো বহরমপুরে।১১২৩ জন শ্রমিক নিয়ে ২২ টি কামরার ‘০৬০৯০’ ট্রেনটি বহরমপুর কোর্ট রেলস্টেশনে এসে পৌঁছায়।

জানা যায়, সেসময় স্টেশনে বহু পুলিশ টহল দিচ্ছিল। শ্রমিকদের আশেপাশে কাউকে আসা নিষদ্ধ ছিল।ট্রেন থেকে নামার পরই তাদের সকলের থার্মাল টেস্ট করা হয়।ইতিমধ্যে তাদের বাসে করে নিজ গন্তব্যে পৌঁছানোর পক্রিয়া চলছে।সরকারের নির্দেশ অনুযায়ী তাদের কিছুদিন নিজ ঘরে কোয়ারেন্টাইন থাকতে হবে।নিজের বাড়ি ফিরতে পেরে খুশি সকল শ্রমিক ও তাদের পরিবার।এদিন পরিযায়ী শ্রমিকদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আবু তাহের সহ জেলার অন্যান্য তৃণমূলকর্মীরা। জেলা কংগ্রেসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিধায়ক মনোজ চক্রবর্তী, ফিরোজা বেগম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top