কোচবিহার আদালতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে হল বিচার

কোচবিহার আদালতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে হল বিচার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, কোচবিহার, ২১ এপ্রিল, কোচবিহার আদালতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে হল বিচার। করোনার জেরে বর্তমানে অফিস-আদালত সবকিছুই বন্ধ রয়েছে। যদিও কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে ২০ এপ্রিল থেকে কমসংখ্যক কর্মচারী দিয়ে বিভিন্ন অফিস এবং ফ্যাক্টরি খোলা হবে।

তবে যেহেতু আদালতে বেশি লোক সমাগম হয় তাই আদালত ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিচার ব্যবস্থা চালু করা হয়। তারই অঙ্গ হিসেবে সোমবার কোচবিহার জেলা আদালতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দুটি মামলার নিষ্পত্তি করা হয় এদিন। আসামিপক্ষের আইনজীবী এবং সরকার পক্ষের আইনজীবী ভিডিও কনফারেন্সের মাধ্যমে সওয়াল করেন এবং সেই শুনে শুনে বিচারক রায় দেন এবং তা কোচবিহার আদালতের ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হয়েছে বলে জানা যায়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top