
নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমান, ২৬ ফেব্রুয়ারি, মাধ্যমিক পরীক্ষা চলাকালীন কোটের নির্দেশিকাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে মাইক বাজিয়ে ছাত্র-ছাত্রীদের নিয়ে প্রচার পদযাত্রা করলেন সরকারি স্কুলের খোদ প্রধান শিক্ষক।প্রসঙ্গত দুর্গাপুরের সগড়ভাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয়ের আগামী এপ্রিল মাসে সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে তিন দিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আর তারিখ প্রচারে স্কুল চত্বর থেকে স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে একটি প্রচার মিছিল বের করেন স্কুলের শিক্ষক-শিক্ষিকারা প্রচার মিছিলটির নেতৃত্ব দেন স্কুলের প্রধান শিক্ষক। এই পদযাত্রাটি শহরের চত্বর ঘুরে মাইকে প্রচার করতে থাকে।পাশাপাশি ছাত্রছাত্রীরা ড্রাম বাজিয়ে এই পদযাত্রায় অংশগ্রহণ করে।
কিন্তু প্রশ্ন উঠেছে মাধ্যমিক পরীক্ষা চলাকালীন কিভাবে লোকালয়ের মধ্যে মাইকের ব্যবহার করলেন স্কুল কর্তৃপক্ষ।এমন কি সরকারি ও বেসরকারি বিভিন্ন স্কুলের বাৎসরিক পরীক্ষা চলছে এই মুহূর্তে তাই কোর্টের নির্দেশিকা কোনরকম লোকালয়ে প্রচার করা যাবে না কোন অনুষ্ঠানের ।সেখানে সরকারি স্কুলের খোদ প্রধান শিক্ষকের নেতৃত্বে ছাত্র-ছাত্রীদের নিয়ে মাইক বাজিয়ে পদযাত্রা নিয়ে উঠেছে প্রশ্ন?
যদিও এই নিয়ে স্কুলের প্রধান শিক্ষক কে জিজ্ঞেস করা হলে তিনি কোন সদুত্তর দিতে পারেননি ।উল্টো দিকে তিনি জানিয়েছেন উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে অনুমতি নিয়েই এই পদযাত্রার আয়োজন করা হয়েছিল। কিন্তু তাকে প্রশ্ন করা হলে যে কার অনুমতি নিয়ে পদযাত্রা আয়োজন করা হয়েছে। তিনি সঠিক উত্তর দিতে পারেননি।


















