কোথায় যাচ্ছে সরকারের পাঠানো খাবার? ICDS -এর খাবার না মেলায় গ্রামবাসীদের বিক্ষোভ

কোথায় যাচ্ছে সরকারের পাঠানো খাবার? ICDS -এর খাবার না মেলায় গ্রামবাসীদের বিক্ষোভ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগনা, ১৭ এপ্রিল, লকডাউনে সরকার গ্রামবাসীদের জন্য খাবার পাঠাচ্ছে।কিন্তু আদও কি মানুষের ঘরে পৌঁছাচ্ছে সেই খাবার? মথুরাপুরের তেতুলবেড়িয়াতে গ্রামবাসীদের দাবি, ICDS -এর জন‍্য বরাদ্দ কৃত খাবার দিতে হবে। এ নিয়ে সকাল থেকে দিদিমণিকে আটকে রাখে গ্রামবাসীরা বিক্ষোভ দেখায়।

দীর্ঘক্ষণ আটকে থাকার পর ঘটনাস্থলে দেবীপুর গ্রামের প্রধাণ সণকা মন্ডল এসে মধ‍্যস্থতা করেণ, কিন্তু তাতেও লাভ হয়নি। ঘটনাস্থলে উত্তেজনার সৃষ্টি হয় সোশ্যাল ডিস্টেন্সেকে অমান্য করেই চলে বিক্ষোভ। এ নিয়ে মথুরাপুর সুসংহত শিশু বিকাশ কেন্দ্রের সুপারভাইজার বিজয়া দাস জানান, আগের মাসে মাল বন্টনে সমস্যা হয়েছে।

১০৭ নং কেন্দ্রের ওই দিদিমণিকে সমস্ত খাদ‍্যদব‍্য দিতে বলা হয়েছে। কিন্তু তা দেওয়া হয়নি। এর কারণ খুঁজতে তল্লাশি চালিয়েছে পুলিশ।শেষমেশ পুলিশের আশ্বাসে গ্রামবাসীর বিক্ষোভ কিছুটা হলেও ঠেকানো গিয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top