
নিজস্ব সংবাদদাতা,কলকাতা , ২০ শে জুন :কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তাঁর সাফ কথা, কোনও সম্প্রদায়কে তোয়াজ করে না রাজ্য সরকার। সাম্প্রদায়িক সুড়সুড়ি দেওয়ার জন্য নানাভাবে প্রচার করছে বিজেপি।রাজ্য সরকার মুসলিমদের তোষণ করছে, এমন একটা ধারণা তৈরি হয়েছে জনমানসে। অপরাধী মুসলিম হলেও যাতে ছাড় না পায় তা নিশ্চিত করতে হবে। এর পিছনে বিজেপি কলকাটি নেড়েছে বলে দাবি কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের।


















