কোবিড টিকার তথ্য চুরির চেষ্টা করছে চীন, দাবি মার্কিন গোয়েন্দা সংস্থার

কোবিড টিকার তথ্য চুরির চেষ্টা করছে চীন, দাবি মার্কিন গোয়েন্দা সংস্থার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

১৩ মে, আজ দেশের এই পরিস্থিতির জন্য দায়ি চীন।সারা বিশ্বে করোনা ভাইরাস ছড়িয়েছে চীন, যা ইতিমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্বীকার করে নিয়েছে।বিশ্বের এই অবস্থার পিছনে পূর্ব পরিকল্পিত প্ল্যান করেছিল চীন, এমনটাও মনে করেছে অনেকে।এবার করোনা ভাইরাসের ভ্যাকসিনের তথ্য চুরির চেষ্টা চালিয়ে যাচ্ছে চীনের হ্যাকারেরা, এমনই দাবি করল মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা এফবিআই।

লকডাউন ছেদ টেনেছে আজ ভারতের সাধারণ মানুষের জীবনছন্দে। প্রতিষেধকই বাঁচাতে মারে বিশ্বকে। দিনরাত এক করে সারাদিন গবেষণা চলেছে কি প্রয়োগ করে দৃষ্টান্ত আনা যাবে এই প্রতিষেধকের। করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরির দৌড়ে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় চীন ও যুক্তরাষ্ট্র এগিয়ে আছে।তবে বিশেষজ্ঞরা মনে করছেন, যে দেশ করোনাভাইরাসের ভ্যাকসিন প্রথম আবিষ্কার করবে, তারা এটি চড়া দামে বিক্রি করবে।এদিকে যুক্তরাষ্ট্রে বহু কর্মকর্তা মনে করেন, চীন সবার আগে এই ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টা শুরু করেছে।অন্য দেশগুলো টিকা আবিষ্কারের পথে যতদূর এগিয়ে গেছে, সেই তথ্যও চীন চুরি করার চেষ্টা করতে পারে। আর সেই আশংকাই সত্যি হলো, গবেষণার তথ্য চুরির অভিযোগ উঠলো চীন হ্যাকার দের বিরুদ্ধে।

এদিকে চীন পুরো অভিযোগকে মিথ্যে বলে দাবি করেছে। চীনের পররারষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান। এ নিয়ে ঝাও লিজিয়ান বলেন, “আমরা করোনা ভাইরাসের ভ্যাকসিন গবেষণার নেতৃত্বস্থানে রয়েছি। কোন প্রমাণ ছাড়া চীনের বিরুদ্ধে এই ধরণের গুজব ছড়ানো এবং অপবাদ দেওয়া অন্যায়”।একদিকে করোনা ভাইরাস সংক্রমণ করল চীনের উহান বাজার।অন্যদিকে এবার চীন হ্যাকাররা করোনা ভাইরাসের ভ্যাকসিনের তথ্যের পেছনে পরে রয়েছে।তবে প্রথম থেকেই ডোনাল্ড ট্রাম্প চীনের উপর বারবার আঙ্গুল তুলেছিল। তাই এবারেও ডোনাল্ড ট্রাম্পের দপ্তর আগে থেকেই সতর্ক ছিল এই আর তাই দিন কয়েকের মধ্যে বিশেষ নিরাপত্তা জারি করবে ট্রাম্প সরকার।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top