নিজস্ব সংবাদদাতা ২৭ এপ্রিল ২০২১ নিউটাউন: কোভিড হাসপাতালে চূড়ান্ত অব্যবস্থা, বেহাল পরিষেবার প্রতিবাদে এবার বিক্ষোভে সামিল কোভিড হাসপাতালের নার্সিং স্টাফরা। নিউটাউনের চিত্তরঞ্জন কোভিড হাসপাতালের সামনে আজ সকাল থেকেই বিক্ষোভে সামিল হয় শতাধিক নার্সিং স্টাফরা।
সপ্তাহে ৬ দিন কাজ করতে হচ্ছে, নেই মহিলা নার্সদের জন্য পর্যাপ্ত পরিষেবা, সারাদিন একটি মাত্র পিপিই কিট পরে গরমে থাকতে হচ্ছে আক্রান্তদের ওয়ার্ডে। দেওয়া হচ্ছে না পর্যাপ্ত পরিমাণ মাস্ক। কোভিড আতঙ্ক নিয়েই কাজ করে চলেছে শতাধিক নার্স। এই প্রতিবাদে আজ কোভিড হাসপাতালের গেটের সামনে বিক্ষোভে সামিল হন তারা। হাসপাতালের সুপারিনটেনডেন্টকে বিষয়টি জানতে গেলে হুমকি দেওয়ার অভিযোগ সুপারের বিরুদ্ধে। কার্যত দিশাহারা শতাধিক নার্সিং স্টাফরা। তবে বিক্ষোভ দেখলেও চালু রয়েছে হাসপাতালের ভিতরের পরিষেবা। কিছু নার্সিং স্টাফরা পরিষেবায় যুক্ত রয়েছেন এবং বাকিরা প্রতিবাদে সামিল হয়েছেন বলেই দাবি নার্সিং স্টাফদের। তাদের মূলত দাবি, সপ্তাহে ৩ দিন কাজ ও ৩ দিন ছুটি দেওয়া হোক, এছাড়াও পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা যেমন পিপিই কিট, মাস্ক দেওয়া হোক, পাশাপাশি মহিলা নার্সিং স্টাফদের জন্য পর্যাপ্ত খাবার জলের ব্যবস্থা, চেঞ্জিং রুম ও বাথরুমের ব্যবস্থা নির্দিষ্ট করা হোক। তবে এই বিষয়ে হাসপাতালের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
আরও পড়ুন…খেকিয়া গ্রাম থাকে উদ্ধার হওয়া ড্রাম থেকে ২২ টি তাজা বোম



















