
নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণা, ৮ এপ্রিল, কর্মতীর্থকে কোয়ারেন্টিন সেন্টার করতে বাধা গ্রামবাসীদের।বসিরহাট মহাকুমার বাদুড়িয়া পৌরসভার আট নম্বর ওয়ার্ডের আরবেলিয়া বেনে পারে ঘটনাটি ঘটেছে। বাদুড়িয়া পৌরসভা আট নম্বর ওয়ার্ডের আর্বেলিয়া কর্মতীর্থ।কর্মতীর্থকে সেন্টার করা হওয়ার খবর গ্রামবাসীদের কানে পৌঁছাতে কর্মতীর্থের মূল গেটে বিক্ষোভে ফেটে পড়ে পৌরবাসীরা। তাদের দাবি, অবিলম্বে এখান থেকে সেন্টার তুলে নিয়ে যেতে হবে। বহিরাগতদের গ্রামে ঢুকতে দেওয়া হবে না।
এই বিক্ষোভ বেশ কয়েক ঘন্টা চলে।কর্মতীর্থ সেন্টারের সামনে মূল গেটে বিক্ষোভ দেখান মহিলা পুরুষ ও যুবকেরা। এই ঘটনার জেরে এলাকায় উত্তেজনা তৈরি হয়। ঘটনাস্থলে বসিরহাট পুলিশ জেলার বাদুড়িয়া থানার পুলিশ যান। ঘটনাস্থলে বাদুড়িয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুধাংশু মন্ডল ঘটনাস্থলে এসে এলাকাবাসীদের বোঝান। পুলিশের সঙ্গে বোঝাপড়ার পর স্থানীয় বাসিন্দারা আশ্বাস দিলে বিক্ষোভ উঠে যায়। এই ঘটনার জেরে এলাকায় চাপা উত্তেজনা তৈরি হয়েছে। এলাকাবাসীদের দাবি, এখানে শুধুমাত্র গ্রামবাসীরাই থাকবে, বহিরাগতদের রাখা যাবে না।পুলিশ এটাতে সহমত দিলে গ্রামবাসীরা শান্ত হয়।



















