
নিজস্ব সংবাদদাতা,কোলকাতা,২১ শে অক্টোবর : আজ সকালে কোলকাতা পুলিশের পক্ষ থেকে পুলিশ শহীদ দিবস পালন করা হয়। বিগত বছরে পুলিশ ডির্পামেন্টে শহীদ হওয়া নিহত পুলিশদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জানান কলকাতা পুলিশের কমিশনার অনুজ শর্মা। রেড রোডে অবস্হিত পুলিশের শহীদ বেদীতে মাল্য দান করেন নগরপাল ছাড়াও পুলিশের অনান্য আধিকারিকরা।


















