কোলকাতা প্রেসক্লাবে সাংবাদিক বৈঠক সারলেন মিসেস ইণ্ডিয়া দেবশ্রী

কোলকাতা প্রেসক্লাবে সাংবাদিক বৈঠক সারলেন মিসেস ইণ্ডিয়া দেবশ্রী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব প্রতিনিধি, কোলকাতাঃ ২৩ তারিখ সোমবার বিকেলে কলকাতা প্রেসকাবে আয়োজন হলো এক সাংবাদিক বৈঠক। বৈঠকের মধ্যমণি ছিলেন মিসেস ইন্ডিয়া বঙ্গ তনয়া দেবশ্রী চক্রবর্তী। খুব সম্প্রতি পুনেতে হায়াত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছিল মিসেস ইন্ডিয়া সুন্দরী প্রতিযোগিতা। ওই প্রতিযোগিতায় তিনি সারা ভারতের ৫০ জন সুন্দরীকে পিছনে ফেলে এগিয়ে যান। এবং কলকাতার এই বঙ্গ তনয়া ডিভাইন শ্রেষ্ঠত্বের মুকুট ছিনিয়ে নেন।এই কলকাতায় বাংলার মেয়েদের ফ্যাশন ফটোগ্রাফি এবং মডেলিংয়ে আসার জন্য একটি নতুন দিশা দেখাতে চলেছেন তিনি। এছাড়াও সমাজের পিছিয়ে পড়া তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়ে তিনি এরকম প্রতিযোগিতার কথা ভেবেছেন। এবং তাদেরকে এই ধরণের প্রতিযোগিতায় নাম লেখাতে জন্য আহ্বান জানান। তাদের জন্য মিসেস ইণ্ডিয়া দেবশ্রী চক্রবর্তী গ্রুমিং করার পরামর্শ দিলেন সান্ধ্য সাংবাদিক বৈঠকে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top