
এক সময়ে যাঁর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন, তাঁকেই বিয়ে করে সংসার করার পরামর্শ দিলেন সলমন খান। যাঁর সম্পর্কে একথা বলেছেন সলমন তিনি আর কেউ নন ক্যাটরিনা কাইফ। সম্প্রতি মেগা বাজেটের ফিল্ম ভারতে ক্যাটরিনার সঙ্গেই অভিনয় করেছেন তিনি। ভারতে শ্যুটিংয়ের প্রসঙ্গেই কথা বলতে গিয়ে সলমন খান বলেছেন, ক্যাটরিনা ভীষণভাবে পরিবারকেন্দ্রীক। সেকারণেই তিনি বলেছেন অভিনয় যদি না করে ক্যাটরিনা তাহলে তাঁর উচিত বিয়ে করে সংসার করা। কারণ সংসার করে ছেলেমেয়ে মানুষ করতেও অনেক পরিশ্রমের প্রয়োজন হয়।



















