
ত বছরের মাঝামাঝি থেকেই শারীরিক অসুস্থতার কারণে খবরের শিরোনামে রয়েছেন ঋষি কাপুর । ২০১৮ সালের সেপ্টেম্বর মাস। খবর এল, সস্ত্রীক ঋষি মার্কিন মুলুকের উদ্দেশে রওনা হচ্ছেন। কারণ, তাঁর শরীরে বাসা বেঁধেছে মারণ কর্কটরোগ । নিউইয়র্ক সিটির স্লোয়ান কেটারিং ক্যানসার সেন্টারে ভর্তি হলেন অভিনেতা। জল্পনা বাসা বাঁধল ভক্তদের মনে। কবে ফিরবেন প্রিয় অভিনেতা? আদৌ কি সুস্থ হয়ে ফের পালি হিলের কাপুর ম্যানশনে ফিরতে পারবেন ঋষি? এহেন নানা প্রশ্ন ভিড় করেছিল ভক্তদের মনে। তবে, সুখবর রয়েছে ঋষির শুভাকাঙ্ক্ষীদের জন্য। কারণ, চিকিৎসকরা জানিয়েছেন, ঋষি আপাতত সুস্থ। খুব শিগগিরই দেশে ফিরতে পারবেন তিনি।



















