
নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা, ১০ এপ্রিল, করোনা সংক্রমণ রুখতে গৃহবন্দী সকল মানুষ। চলছে দেশজুড়ে লকডাউন, যার জেরে চিন্তায় পড়েছে দিন আনা দিন খাওয়া মানুষগুলো।প্রশাসন, সমাজকর্মীদের সাহায্যে আজ পেটে ভাত পড়লেও কালকের চিন্তায় ঘুম উড়ছে।তাদের সমস্যার কথা তাদের মুখে শুনতে গেলে হয়তো ভেঙে পড়বে সকলেই।তবে কিছু মানুষ যারা এই দুঃখি মানুষগুলোর পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে তারা কেবল একদিনের জন্য নয় লকডাউনের প্রতিটি দিনের জন্য।এমন এক ছবি ধরা পড়ল কামারহাটি পৌরসভার ৩০ নম্বর ওয়ার্ডের ১ নম্বর রামকৃষ্ণ পল্লীতে।

সমাজকর্মী সুশীল মন্ডল-এর উদ্যোগে লকডাউন চলাকালীন এলাকার প্রতিটি গরিব পরিবারের খাদ্যসামগ্রীর দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে।প্রায় ৫০০ জন মানুষের চাল, আলু, পিয়াজ , সোয়াবিন সঙ্গে মাক্স ও স্যানিটাইজার-সকল প্রকার প্রয়োজনীয় জিনিস যোগান দিচ্ছেন সুশীল বাবু।তাঁর কাছে এটি সামান্য প্রয়াস হলেও তাঁর এরূপ উদ্যোগে খুশি সকলেই।তিনি এতদিন ক্যান্সার রোগীদের পাশে এগিয়ে যেতেন, আজ তিনি এই গরিব পরিবারের দায়িত্ব নিতে পেরে নিজেও খুব খুশি হয়েছেন।



















