ক্যামাক স্ট্রিটের গন্ডগোলে এবার অভিষেকের আপ্তসহায়ক সুমিত রায়কে তলব, বুধবার থানায় হাজিরার নির্দেশ

ক্যামাক স্ট্রিটের গন্ডগোলে এবার অভিষেকের আপ্তসহায়ক সুমিত রায়কে তলব, বুধবার থানায় হাজিরার নির্দেশ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা: ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দপ্তরে বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে গন্ডগোলের ঘটনায় এবার তলব করা হল তাঁর আপ্তসহায়ক সুমিত রায়কে। রবিবার সন্ধ্যায় নিউ আলিপুরের বাড়িতে গিয়ে তাঁর হাতে নোটিস দেওয়ার চেষ্টা করে শেক্সপিয়র সরণি থানার পুলিশ। বুধবার তাঁকে থানায় হাজির হতে বলা হয়েছে।

ক্যামাক স্ট্রিটের পার্টি অফিসে সেদিনের ঘটনায় সুমিত রায়ের কী ভূমিকা ছিল, তা জানতে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। ঘটনায় পুলিশ ও পুরসভার আধিকারিকদের সঙ্গে ধস্তাধস্তি এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগও রয়েছে।

গত বৃহস্পতিবার ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দপ্তর থেকে বিলবোর্ড খোলা নিয়ে উত্তেজনা ছড়ায়। ওই ঘটনায় কলকাতা পুলিশ তিনটি এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে। এফআইআরে নাম রয়েছে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন এবং অভিষেকের পিএ সুমিত রায়ের।

এর আগে শনিবার রাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে গিয়ে পুলিশ সমনের নোটিস দেয়। রবিবার সকালে প্রিন্স আনোয়ার শাহ রোডের বাড়িতে গিয়ে ডেরেক ও’ব্রায়েনকেও নোটিস দেওয়া হয়। এরপর রবিবার সন্ধ্যায় নিউ আলিপুরে সুমিত রায়ের বাড়িতে পৌঁছয় পুলিশ।

তবে পুলিশকর্মীরা বাড়িতে গিয়ে সুমিত রায়কে পাননি। তাঁর মায়ের হাতে সমনের নোটিস দিয়ে আসেন তাঁরা। বুধবার থানায় হাজির হয়ে ক্যামাক স্ট্রিটের ঘটনার বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানা গিয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top