
সুনীল নারিনের পরপর দুটো ডেলিভারিতে প্যাভিলিয়নে ফিরলেন রোহিত শর্মা আর ঋষভ পন্থ। প্রথমজনের সংগ্রহ ২৪ রান আর দ্বিতীয়জনের ঝুলি শূন্য। শুধুমাত্র সেই মুহূর্তেই ভারতীয় সমর্থকদের কপালে চিন্তার ভাঁজ পড়েছিল। শনিবার ফ্লোরিডার বাইশ গজে আর কোনও অঘটন ঘটেনি। বিশ্বকাপে ব্যর্থতার হতাশা কাটিয়ে ক্যারিবিয়ান সফর জয় দিয়েই শুরু করল টিম ইন্ডিয়া। তবে যেভাবে জয় এল, তা খানিকটা চিন্তাতেই রাখবে কোহলি অ্যান্ড কোং কে।



















