ক্রেডিট না ডেবিট কোনটা আছে ভাগ্যে? পড়ুন রাশিফল

ক্রেডিট না ডেবিট কোনটা আছে ভাগ্যে? পড়ুন রাশিফল

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

মেষ: অন্যান্য গ্রহের সঙ্গে চন্দ্রের সম্পর্ক ভাল না থাকায় বিভ্রান্তি দেখা দিতে পারে। এরমধ্যে কোনও বিশেষ কাজ করার থাকলে তা আপাতত স্থগিত রাখুন। আজ কোনও নতুন কাজ শুরু করতে পারেন। কাজের দিকে ভাল সম্মান পাবেন। একাধিক পথে আয় বাড়তে পারে। দূরে কোনও স্থানে ভ্রমণের জন্য খরচ ও চিন্তা। একটু সাবধানে চলাফেরা করুন, বিপদের যোগ আছে।

বৃষ: আজ আপনার বন্ধুর কাছে ধার দেওয়া সব টাকা ফেরত চান পেয়ে যাবেন। বড় বোনের কাছ থেকেও আজ কিছু টাকা পেতে পারেন। ব্যবসা-বাণিজ্যে কোনো শুভাকাঙ্খী আজ আপনাকে সাহায্য করবে । চাকরিজীবীদের বাড়তি আয়ের যোগ ভালো। বৈদেশীক বাণিজ্যে ভালো আয় ও রোজগার হবে আজ।

মিথুন:অনেক ক্ষেত্রেই আপনি অতীতের ঘটনাতেই আটকে রয়েছেন। চাকরির স্থানে উন্নতির সুযোগ হাতছাড়া হওয়ার সম্ভাবনা। বন্ধুর জন্য কোনও বিপদ বাড়তে পরে। আগুন থেকে বিপদের সম্ভাবনা। তর্ক থেকে জয় লাভ করবার জন্য আনন্দ। আর্থিক ব্যাপারে কোনও চাপ বৃদ্ধি।

কর্কট: এই রাশির জাতক জাতিকাদের বলা হচ্ছে আজ অস্বস্তিকর পরিস্থিতি থেকে এদিন বেরিয়ে আসার চেষ্টা করুন। বড় কোনও কাজের দায়িত্ব আজ আপনার উপর এসে পড়তে পারে। এদিন অকারণে অনেক খরচ বাড়তে পারে। সঞ্চয় বাড়ানোর চেষ্টা করুন ।

সিংহ: সকালের দিকে রক্তপাত থেকে সাবধান থাকা দরকার। ব্যবসায় বাড়তি কোনও লাভ হতে পারে। প্রিয়জনের থেকে কটূ কথা শুনতে হতে পারে। বন্ধুদের সঙ্গে অর্থ ব্যয়। সঙ্গীতে সাফল্য বাড়তে পারে। সংসারের কারণে অযথা ব্যয় হতে পারে। লিভারের কোনও সমস্যা থেকে খরচ। প্রিয়জনের কোনও খারাপ খবর নিয়ে চিন্তা। অযথা ভ্রমণ হতে পারে। পেশাগত ক্ষেত্রে এদিন কিছু কথা কাটাকাটি হবে।

কন্যা: একটা সুন্দর রোম্যান্টিক সময়ের মধ্যে দিয়ে যাবেন আপনি। আপনার পরিবারের ছোটো সদস্যদের সঙ্গে আপনার সম্পর্কের উন্নতি হবে। সাংস্কৃতিক ক্ষেত্রে অনেকটা সময় কাটবে। তবে সামাজিক ক্ষেত্রে কিছু বাঁধা আসতে পারে। আত্মীয় বিরোধ, বন্ধুবিচ্ছেদ, মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়া প্রভৃতির আশঙ্কা অমূলক নয়।

তুলা: এই রাশির জাতক জাতিকাদের আজ দীর্ঘ টানাপড়েনের পর কিছুটা অর্থলাভের সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে আপনি একটু শান্ত থাকার চেষ্টা করুন। এদিন বাড়িতে আপনি কোনও ব্যবসা শুরু করতে পারেন। সরকারি কোনও এজেন্সিতে আজ কাজের সুযোগ পেতে পারেন।

বৃশ্চিক: এই রাশির জাতক জাতিকাদের আপনার শারীরিক দুর্বলতা আরও কিছুটা বাড়তে পারে। চিকিৎসকের পরামর্শ নিন অবশ্যই। আশপাশের সকলের সঙ্গে সুন্দর সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন এখন। পেটের সমস্যায় ভুগতে হতে পারে। পরিবারের সঙ্গেই থাকুন সবসময়।

ধনু : এই রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। আজ সকালের দিকে বড় ভাই বোনের সাহায্য পাবেন। চাকরীজীবী ও ব্যবসায়ীদের ভালো আয় রোজগারের যোগ রয়েছে। দুপুরের পর দূরের যাত্রার যোগ প্রবল। শিক্ষার প্রয়োজনে বিদেশ যেতে পারেন।

মকর : এই রাশির জাতক জাতিকার দিনটি ব্যস্ততার । কর্মস্থলে সকালের দিকে কিছু নতুন দায়িত্ব পেতে পারেন। সাঙ্গঠনিক ও রাজনৈতিক কাজে অত্যন্ত ব্যস্ততা বৃদ্ধি পাবে। দুপুরের পর কোনো বন্ধুর সাহায্য পেতে পারেন। ব্যবসায়ীদের বকেয়া বিল আদায় হতে পারে।

কুম্ভ : কুম্ভের জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। ভাগ্য উন্নতির সুযোগ পাবেন। জীবীকার জন্য বিদেশ যাত্রার যোগ আছে প্রবল। ধর্মীয় ও আধ্যাত্মীক কাজের যোগ প্রবল। বিকালের পর সময় ভালো হয়ে উঠবে ।বেকারদের আজ শিক্ষাক্ষেত্রে চাকরির যোগ রয়েছে।

মীন : পরিবার আপনার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কাজের জায়গায় অন্যেরা নিরাপত্তার জন্য আপনার ওপর নির্ভর করবে। সকালের দিকে রক্তপাত থেকে সাবধান থাকা দরকার। ব্যবসায় বাড়তি কোনও লাভ হতে পারে। প্রিয়জনের থেকে কটূ কথা শুনতে হতে পারে। বন্ধুদের সঙ্গে অর্থ ব্যয়। সঙ্গীতে সাফল্য বাড়তে পারে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top