
অন্ধ্রপ্রদেশ: স্কুলের মধ্যেই ধর্ষণের ডেমো দিয়েছেন শিক্ষক। এমনই গুরুতর অভিযোগ উঠল এক সরকারি স্কুলের দুই শিক্ষকের বিরুদ্ধে।জানা যায়, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর দুই ছাত্র ও এক ছাত্রীকে নিয়ে দুই শিক্ষক ধর্ষণের ডেমো দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।শুক্রবার এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে অন্ধ্রপ্রদেশের একটি স্কুল। তৃতীয় শ্রেণীর পড়ুয়াদের নিয়ে ক্লাসের মধ্যেই ধর্ষণের অভিনয় করা বলে অভিযোগ ওঠে। অন্ধ্রপ্রদেশের পশ্চিম গোদাবরী জেলায় এই ঘটনা ঘটেছে। যদিও এই ঘটনায় কারও বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।



















