বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের কিছু স্থানীয় নেতার বিরুদ্ধে

বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের কিছু স্থানীয় নেতার বিরুদ্ধে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,হাওড়া,৫ ই এপ্রিল :এক বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের কিছু স্থানীয় নেতার বিরুদ্ধে। গতরাতে ঘটনাটি ঘটে হাওড়া শহরের বালি এলকায়। আক্রান্ত বিজেপি কর্মীর নাম সমীর পাত্র।
জানা গিয়েছে, কিছুদিন আগে তৃণমূলের একটি দেওয়ালে কালি লাগানোকে কেন্দ্র করে তৃণমূল বিজেপি দুপক্ষের মধ্যে রাজনৈতিক চাপান উতর শুরু হয়। এরপর দেওযালে কালি লাগানোর অভিযোগ তুলে ওই বিজেপি কর্মী গতকাল নিজের বাড়ি ফিরছিলেন তখন অভিজিৎ মন্ডল, সুরজিত মণ্ডল এবং বাপি মন্ডল নামে তিনজন তৃণমূল কর্মী তাকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। এই ঘটনায় জখম হন সমীর। মাথা ফেটে যায় তার। তাকে বেলুড় স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে মাথায় সেলাই করে ছেড়ে দেওয়া হয়। এরপর আহত কর্মী বালি থানায় এবিষয়ে অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে এই অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top