খুনের আশঙ্কায় হেলিকপ্টার ভাড়া, ৮ বাউন্সার নিয়ে নিরাপত্তা বাড়ালেন বিধায়ক হুমায়ুন কবীর

খুনের আশঙ্কায় হেলিকপ্টার ভাড়া, ৮ বাউন্সার নিয়ে নিরাপত্তা বাড়ালেন বিধায়ক হুমায়ুন কবীর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



মুর্শিদাবাদ – তৃণমূলের সাসপেন্ডের পর থেকেই বারবার নিজের প্রাণহানির আশঙ্কা প্রকাশ করছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হওয়ার পর এবার নিরাপত্তার স্বার্থে বড় পদক্ষেপ নিলেন তিনি—আগামী তিন মাস রাজ্যের বিভিন্ন এলাকায় যাতায়াতের জন্য হেলিকপ্টার ভাড়া করলেন। একইসঙ্গে হায়দরাবাদ থেকে আনা হচ্ছে ৮ জন বাউন্সার, যারা সার্বক্ষণিক তাঁর নিরাপত্তায় নিয়োজিত থাকবেন।

দিন কয়েক আগেই ধর্ম নিয়ে রাজনীতি করার অভিযোগে হুমায়ুনকে সাসপেন্ড করেছিল তৃণমূল। তারপর থেকেই শাসকদলের বিরুদ্ধে সুর চড়িয়েছেন তিনি। নতুন রাজনৈতিক দল গঠনের কথাও জানিয়েছেন খোলাখুলিভাবে। পরিস্থিতি যতই উত্তপ্ত হচ্ছে, ততই হুমায়ুন দাবি করছেন যে তাঁকে খুনের হুমকি দেওয়া হচ্ছে। তাঁর কথায়, “আমাকে হয় জেলে ভরা হবে নয়তো খুন করা হবে!” সেই কারণেই এবার আকাশপথে যাতায়াতকে অগ্রাধিকার দিচ্ছেন তিনি। সূত্রের খবর, ওই হেলিকপ্টারের প্রতিদিনের খরচই কয়েক লক্ষ টাকা।

হুমায়ুন জানিয়েছেন, রাজ্য পুলিশের ৩ জন নিরাপত্তাকর্মী এখনও তাঁর দায়িত্বে রয়েছেন, এবং তাঁদের প্রতি তিনি কৃতজ্ঞ। তবে এক শিল্পপতি তাঁর অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করেছেন। তিনিই হায়দরাবাদের ৮ জন বাউন্সার পাঠাচ্ছেন, যারা বিধায়ককে সর্বক্ষণ ঘিরে রাখবেন।

এদিন ফের ২০২৬-এর বিধানসভা নির্বাচন নিয়ে আক্রমণাত্মক মন্তব্য করেন হুমায়ুন কবীর। তিনি বলেন, “আমি দল ঘোষণা করব। ১৩৫টি আসনে প্রার্থী দেব। এতগুলো আসন জিতব যে, মুখ্যমন্ত্রী যেই হন না কেন, শপথ নিতে তাঁদের আমাদের সমর্থন লাগবেই।”

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top