
নিউজ ডেস্কঃ এতদিন সাহসী চরিত্রে অভিনয় করতে দেখেছি লাইমলাইট কুইন বিদ্যা বালানকেl খুব শীঘ্রই আসতে চলেছে তার প্রযোজিত ও অভিনীত ছবি নটখট। নাম শুনে নিশ্চয়ই ভাবছেন এটি একটি মজার দুষ্টুমিষ্টি কাহিনী নিয়ে ছবি। কিন্তু আদতে তা নয়। এটি একটি সামাজিক কাহিনীর প্রেক্ষাপটে তৈরি ছবি। বিদ্যা বালান বরাবরই একটু ভিন্ন স্বাদের ছবি করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। সেই দিক থেকে ছবিটা তার বেশ ভালো লেগেছে, পুরুষতান্ত্রিক সমাজে মেয়েদের নিয়মের বেড়াজালে আটকে থাকা জীবনে প্রতিপদে তাদের কিভাবে হেনস্থার শিকার হতে হয় সেই গল্পই বলবে নট খট।

নিজের নতুন ছবি প্রসঙ্গে বিদ্যা বললেন তিনি বলেন, “ভীষণ সুন্দর এবং শক্তিশালী কাহিনি। চিত্রনাট্যটা পড়েই এত ভাল লেগেছিল যে অভিনয় করার সিদ্ধান্তের পাশাপাশি প্রযোজনা করব বলেও ঠিক করে ফেললাম।”এই ছবিটিতে বিদ্যার পাশাপাশি, ছবির সহ-প্রযোজনা করছেন বলিউডের আরেক বিখ্যাত প্রযোজক রনি স্ক্রুওয়ালা। ছবির চিত্রনাট্য লিখেছেন অনুকম্পা হর্ষ এবং শান ব্যাস। আর ছবিটির পরিচালক শান ব্যাস। খুব শীঘ্রই দর্শক আরো একবার এক অন্যরকম চরিত্রে দেখতে চলেছে তাদের প্রিয় অভিনেত্রী ও প্রযোজক বিদ্যাকে।



















