খেলতে খেলতে বরফজমা হ্রদে লাফ, বরফে আটকে জমে গেল কুকুর! উদ্ধারকারী দলের তৎপরতায় প্রাণরক্ষা, ভিডিয়ো ভাইরাল

খেলতে খেলতে বরফজমা হ্রদে লাফ, বরফে আটকে জমে গেল কুকুর! উদ্ধারকারী দলের তৎপরতায় প্রাণরক্ষা, ভিডিয়ো ভাইরাল

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


ভাইরাল – খেলতে খেলতেই বরফে ঢাকা হ্রদে লাফ দিয়েছিল একটি কুকুর। কিন্তু কনকনে ঠান্ডা জলে নামতেই বিপত্তি। কম তাপমাত্রার কারণে হ্রদের জল জমে বরফ হয়ে গিয়েছিল। সেই বরফজমা হ্রদের মধ্যেই আটকে পড়ে কুকুরটি। নড়াচড়া করতে না পেরে বরফের মধ্যে জমে যায় তার শরীর। সময়মতো উদ্ধারকারী দল পৌঁছনোয় শেষমেশ প্রাণে বাঁচে কুকুরটি। এই ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল।
‘সেন্ট লুই ফায়ার ডিপার্টমেন্ট’-এর এক্স (সাবেক টুইটার) হ্যান্ডল থেকে পোস্ট করা ভিডিয়োতে দেখা গিয়েছে, বরফজমা হ্রদের মাঝে আটকে পড়েছে কুকুরটি। উদ্ধারকারী দলের কর্মীরা নৌকায় করে হ্রদের মধ্যে পৌঁছে যান। ঠান্ডায় জমে যাওয়া কুকুরটি নড়তেও পারছিল না। শেষ পর্যন্ত ঘাড় ধরে টেনে তাকে নৌকায় তুলে আনেন উদ্ধারকর্মীরা।
ঘটনাটি ঘটেছে আমেরিকার মিসৌরি অঙ্গরাজ্যের সেন্ট লুই এলাকায়। জানা গিয়েছে, খেলতে খেলতেই বরফজমা হ্রদে লাফ দিয়েছিল কুকুরটি। কিন্তু ঠান্ডায় শরীর জমে যাওয়ায় আর পারে উঠতে পারেনি। বর্তমানে কুকুরটি সম্পূর্ণ সুস্থ রয়েছে বলে জানা গিয়েছে।
সমাজমাধ্যমে ভিডিয়োটি ছড়িয়ে পড়তেই উদ্ধারকারী দলের প্রশংসায় ভাসছে নেটপাড়া। এক নেটাগরিক লিখেছেন, “কুকুরটিকে উদ্ধার করার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। সত্যিই দারুণ কাজ করেছেন।”

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top