
নিজস্ব সংবাদদাতা,উত্তর ২৪ পরগনা,১১ই অক্টোবর :খোলাবাজারে কচ্ছপ বিক্রি, হানা দিয়ে ৯০ টি কচ্ছপসহ বিক্রেতাকে আটক করল বনগাঁ বনদপ্তর l উত্তর ২৪ পরগনার ঠাকুরনগর বাজারে খোলাবাজারে কচ্ছপ বিক্রি হচ্ছিল গোপন সূত্রে সেই খবর পেয়ে বনগাঁ বনদপ্তর হানা দেয় l বিক্রেতা প্রভাস বিশ্বাস সহ ৯০ টি কচ্ছপ আটক করে বনদপ্তর l বেআইনিভাবে কচ্ছপ দায়ে বিক্রেতাকে বন্যপ্রাণী সংরক্ষণ মামলা দায়ের করে বনগাঁ মহকুমা আদালতে পাঠানো হচ্ছে l



















