
নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর, ২৩ জুন:-▪ আজ খড়গপুর শহরে মহা সমারহে আনন্দের সাথে পালিত হলো শ্রী জগন্নাথ মহাপ্রভুর রথযাত্রা উৎসব।বহু পরিচিত রথের দড়ি টানেন অগণিত ভক্ত সমাগম, যদিও অন্যান্য বছরের ন্যায় এ বছর কিছু বিধিনিষেধ এর মধ্যে দিয়ে অনুষ্ঠিত হলো রথযাত্রা, ভক্তদের স্যানিটেশন ও মাক্স ছিল বাধ্যতা মূলক। সকাল থেকেই বৃষ্টি হওয়াতে ভক্তসমাগাম ছিল হাতে গোনার মত।এই রথ যাত্রার সূচনা হয় এল এই সি ডিভিশনাল ম্যানেজার শ্রী ডি কে পাড়ি।এছাড়া উপস্থিত ব্যাক্তি বিশেষ দের মধ্যে ছিল খড়গপুর নব বিধায়ক প্রদীপ সরকার, ডক্টর জ্যোতিবাসু সাহু ( ভাইস প্রেসিডেন্ট খড়গপুর জগন্নাথ মন্দির), সুভাষ চন্দ্র মহান্তি প্রমুখ।


















