নিজস্ব সংবাদদাতা,হরিহরপাড়া, ২ রা জানুয়ারী :সোমবার সকালে হরিহরপাড়া থানার গজনীপুর এলাকায় গাড়ির কাগজ পরীক্ষা করার সময় দুর্ঘটনার জেরে ধুন্ধুমার বাধে। বাড়ি বাড়ি গিয়ে পুরুষ মহিলা বেধড়ক লাঠিচার্জের অভিযোগ ওঠে হরিহরপাড়া থানার ওসি সহ পুলিশ কর্মী দের বিরুদ্ধে। এক মহিলা সহ চারজনকে আটকও করে পুলিশ। পুলিশের ভয়ে সন্ত্রস্ত হয়ে পড়ে গ্রাম বাসীরা।বুধবার সকালে গজনীপুর এলাকায় আক্রান্ত দের বাড়ি গিয়ে কথা বলেন হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত সেখ।সঙ্গে ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সামসুজ্জোহা বিশ্বাস, জিল্লার রহমান সহ অন্যান্য জনপ্রতিনিধিরা।আক্রান্ত দের পাশে থাকার আশ্বাস দেন বিধায়ক।
গজনীপুর এলাকায় আক্রান্তদের বাড়ি গিয়ে কি বললেন হরিহরপাড়ার বিধায়ক? দেখুন ভিডিও
গজনীপুর এলাকায় আক্রান্তদের বাড়ি গিয়ে কি বললেন হরিহরপাড়ার বিধায়ক? দেখুন ভিডিও
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



















