নিজস্ব সংবাদদাতা ১লা মে ২০২১ উত্তর ২৪পরগণা: বসিরহাট মহকুমা হাড়োয়া থানার বকজুড়ি গ্রাম পঞ্চায়েতের মাজম পুর গ্রামের ঘটনা।পুলিশ সূত্রে জানা যায় শুক্রবার গভীররাতে এলাকায় পুলিশ টহল দেওয়ার সময় দেখা যায় ৩৫ বছরের শেখ মইদুল চারটি তাজা বোমা মজুদ করে রেখেছে, সঙ্গে আরও কিছু আই এস এফ কর্মী রয়েছে সেখানে পুলিশ গিয়ে তল্লাশি চালায়ে চারটি তাজা বোমাসহ হাতেনাতে গ্রেপ্তার হয় আইএসএফ কর্মী।
শনিবার ধৃতকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়।পুলিশ ঘটনার তদন্ত শুরু করার পাশাপাশি খতিয়ে দেখছে ঠিক গণনার আগের দিন এই ধরনের বোমা কোথা থেকে এলো, কেন এলো কী উদ্দেশ্যে রাখা ছিল, নাকি বোমা তৈরি করা হচ্ছিল সেখানে সবটাই তদন্ত করে দেখছে হাড়োয়া থানার পুলিশ।স্থানীয় তৃণমূল নেতা শেখ হাফিজ আহমেদ বলেন, এটা তাদের কালচার ভোট গণনার আগে অশান্তি পাকানোর জন্য এই ধরনের বোমা মজুদ করে রেখেছে, পাশাপাশি আরও যেসকল কর্মীরা আছে তাদের বাড়ি তল্লাশি চালালে এ ধরনের আগ্নেয়াস্ত্র বোমা পাওয়া যাবে বলে ।তিনি জানান, তারা জিততে পারবে না জেনে এ ধরনের অশান্তি পাকানোর চেষ্টা করছে এবং এলাকার মানুষের মধ্যে একটা ভীতসন্ত্রস্ত করার চেষ্টা করছে তারা।এছাড়াও ৫, জন আই,এস,এফ কর্মীর বিরুদ্ধে হাড়োয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন হাড়োয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে।
আরও পড়ুন…আংশিক লকডাউন শুরু হলেও বেঁধে দেওয়া সময়ের পরেও বাজারে ব্যবসায়ীদের দোকান বন্ধ করালো পুলিশ



















