গণনার দিন মর্মান্তিক দুর্ঘটনা, গণনাকেন্দ্রে যাওয়ার পথে প্রাণ হারালেন আইএসএফ কর্মী

গণনার দিন মর্মান্তিক দুর্ঘটনা, গণনাকেন্দ্রে যাওয়ার পথে প্রাণ হারালেন আইএসএফ কর্মী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – ভোট গণনার সকালে রাজনৈতিক উত্তেজনার মাঝেই নেমে এল শোকের ছায়া। গণনাকেন্দ্রে যাওয়ার পথেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক আইএসএফ কর্মী। সোমবার সকালে ভাঙড় থেকে যাদবপুরের গণনাকেন্দ্রে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন কয়েকজন কর্মী।
জানা গিয়েছে, তাঁদের বহনকারী একটি ম্যাটাডোর গাড়ি সল্টলেক সেক্টর ফাইভ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনাস্থলেই এক কর্মীর মৃত্যু হয়। দুর্ঘটনায় আরও বেশ কয়েকজন গুরুতর জখম হয়েছেন বলে খবর।
আহতদের দ্রুত উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, যেখানে তাঁদের চিকিৎসা চলছে। চিকিৎসকদের একাংশ জানিয়েছেন, কয়েকজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, অতিরিক্ত গতি বা গাড়ির নিয়ন্ত্রণ হারানোর কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। যদিও পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ভোট গণনার দিনে এই দুর্ঘটনা রাজনৈতিক মহলে শোক ও উদ্বেগের সৃষ্টি করেছে। একই সঙ্গে নিরাপদ যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও নতুন করে সামনে এসেছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top