গতকাল এক কিশোরীর এবং আজ এক বৃদ্ধার দেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

গতকাল এক কিশোরীর এবং আজ এক বৃদ্ধার দেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,কলকাতা,১৬ ই জুন :ঠাকুরপুকুর থানার অন্তর্গত পদ্মপুকুর রোডের একটি পুকুর থেকে গতকাল এক কিশোরীর এবং একই জায়গা থেকে আজ এক বৃদ্ধার দেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ালো। গত কাল সকাল বেলায় ওই পুকুরের একটি কিশোরীর মৃতদেহ দেখতে পায় স্থানীয় লোকেরা কিশোরীর মাথার অংশের উপর থাকলেও দেহ পুকুরের জলে ছিল ।আজ সকালে ওই একই পুকুর থেকে আবারও এক বৃদ্ধের মৃতদেহ ভাসতে দেখে স্থানীয় লোকেরা, ঠাকুরপুকুর থানায় খবর দিলে পুলিশ এসে দেহ টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায। এলাকার বাসিন্দাদের অনুমান গত কালকের এবং আজকের মৃত মহিলা দুজনে মধ্যে সম্পর্ক পিসি ভাইজি, তারা ওই পারার ই একটি বাড়িতে 6 মাস ধরে ভাড়া ছিল, পাড়ার লোকেদের সঙ্গে খুব একটা সম্পর্ক ছিল না ।

সঠিক ভাবে দুজনকে কেউ চিনত না। তাদের আরও বক্তব্য যে এরা দুজনে যে বাড়িতে ভাড়া থাকতো সেই বাড়ি ওয়ালা এদেরকে মেরে পুকুরে ফেলে দিয়েছে ।কারণ বাড়ির পাশের এক বাসিন্দা জানিয়েছে ওই বাড়িওয়ালা ও মৃত এই পিসিও ভাইজি সঙ্গে বেশ কয়েকদিন ধরে ঝগড়াঝাটি চলছিল ,সেটা প্রতিবেশীরা শুনতে পেয়েছে ।আজ সকালে যখন বৃদ্ধার দেহ উদ্ধার হয় তারপর পাড়ার লোকের বাড়ি ওলার ছেলে কে খুব মারতে থাকে,পরে ঠাকুরপুকুর থানার পুলিশ ওই বাড়ির গিয়ে ওই যুবককে উদ্ধার করে ।এলাকার লোকেদের অভিযোগের ভিত্তিতে ছেলে টিকে ঠাকুরপুকুর থানা পুলিশ আটক করে জিজ্ঞাসা বাদের জন্য। বাড়িওলার বাড়ির সব লোক পলাতক । ঘটনার তদন্তে ঠাকুর পুকুর থানার পুলিশ*।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top