নিজস্ব সংবাদদাতা ৯ মার্চ ২০২১ বাগুইহাটি: পূর্বরেলের বিল্ডিংয়ে ভয়াবহ আগুনে ঝলসে প্রায় ৯ জনের মৃত্যু হয়েছে।
এরমধ্যে গতকাল রাতেই জানা গিয়েছিল মৃতদের তালিকায় রয়েছেন হেয়ারস্ট্রিট থানায় কর্মরত এএসআই অমিত ভাওয়াল। আজ সকালে মৃত এএসআই বাড়ি বাগুইআটি দেশবন্ধুনগরের এলে প্রতিবেশীরা জানায়, স্বামীর মৃত্যুর খবর পেয়ে স্ত্রী অসুস্থ হয়ে পড়েন। পাশাপাশি জানা গিয়েছে মৃত এএসআইয়ের একটি দশ বছরের সন্তান রয়েছে। এএসআইয়ের আদি বাড়ি উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে।



















