
নিজস্ব প্রতিনিধিঃ ‘গতি থেকে দুর্গতি’র থিম নিয়ে দুর্গোৎসবে হাজির এবছর বেহালা বরিশা ক্লাব। এবছর গাছ কেটে তৈরী হয়েছে মণ্ডপ এবং দেবীর সজ্জা। এমনকি থ্রীজি থেকে ফাইভজি গতিতে এগিয়েছে জেনারেশান। তাকে তুলে ধরা হয়েছে সাজসরঞ্জামের মধ্য দিয়ে। মানুষের সভ্যতা এগিয়েছে পুরটাই প্রকৃতিকে শোষণ করে। সবুজ প্রান্তর নিমেষে কাতা পড়েছে বিশাল ইমারতের আঘাতে। মানুষের গতি হোক কিন্তু তা যেন সুগতি হয়, দুর্গতি না হয় সেই চিন্তা ভাবনাকে মাথায় রেখেছে বেহালা বরিশা ক্লাব। রবিবার বেহালা বরিশা ক্লাবের দুর্গোৎসবে এ রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্বোধন করেতে আসেন। সেখানে উপস্থিত হয়ে ‘গতি থেকে দুর্গতি’র এই থিমের কথাই তুলে ধরলেন সকলের সামনে।


















