
নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর, ৬ মে, গত কয়েকদিনের টানা বৃষ্টির পর আবহাওয়ার পরিবর্তনে স্বস্তি মিললেও ফের গতকাল রাতের তুমুল ঝড়বৃষ্টিতে বিপর্যস্ত মাঠের পাকা ধান।গতকাল রাতে তুমুল ঝড়বৃষ্টিতে পাকা ধানে মই দেওয়ার মতো অবস্থা চাষীদের।চন্দ্রকোনা ২ নং ব্লকের পঞ্চায়েত ও পৌর এলাকায় গতকাল রাতের ঝড়বৃষ্টিতে একদিকে জল জমেছে জমিতে তারউপর ঝড়ে জমা জমির জলে পড়ে গিয়েছে পাকা ধান গাছ।
জমির জল জমে যাওয়ার ফলে ধান উদ্ধার হবে কিভাবে, তার চিন্তায় ঘুম উড়েছে চাষীদের।আবহাওয়ার পরিবর্তনের পর তড়িঘড়ি ধান কেটে তোলাও শুরু হয়েছিল, কোথাও জমিতে আধকাটা অবস্থায় পড়ে রয়েছে ধান। গতকালের ঝড়বৃষ্টির পরে তাই তড়িঘড়ি ধানের গাছ কুড়িয়ে তুলতে দেখা গেলো চাষীদের।কারও কারও চাষটুকুই সম্বল। এভাবে আবহাওয়ার খামখেয়ালিপনায় চিন্তায় চন্দ্রকোনার ধান চাষীরা।



















