গভীর রাতে কাউন্সিলরের বাড়িতে বোমাবাজি, আতংকিত সাধারণ মানুষ

গভীর রাতে কাউন্সিলরের বাড়িতে বোমাবাজি, আতংকিত সাধারণ মানুষ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,বীরভূম,২৫ শে আগস্ট :ডিএম বাংলোর পর এবার কাউন্সিলর বাড়িতে বোমা বাজি। সিউড়ির ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৃন্ময়ী মুখোপাধ্যায়ের বাড়িতে বোমাবাজির অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে।গতকাল রাত্রে বাড়িতে ছিলেন না কাউন্সিলর মৃন্ময়ী মুখোপাধ্যায়। বাবার অসুস্থতার কারণে তিনি বর্তমানে রয়েছেন কলকাতায়। বাড়িতে একাই ছিলেন তার স্ত্রী।

তার স্ত্রীর অভিযোগ গতকাল রাত্রে বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়। বোমা ছোড়া হয় বাড়ির ছাদেও। যদিও বোমার আঘাতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি, কিন্তু রীতিমত আতঙ্কিত কাউন্সিলরের পরিবার।

তাদের মতে কাউন্সিলরের বাড়িতে যদি এভাবে বোমাবাজি করা হয় তাহলে এই ওয়ার্ডের অন্যান্য বাসিন্দারা কিভাবে নিরাপদে থাকবে ? কি বার্তা যাবে সাধারণ মানুষের কাছে।

বোমাবাজির ঘটনায় রীতিমতো পুলিশি নিরাপত্তাহীনতার কথা তুলে ধরেছেন কাউন্সিলরের স্ত্রী। যদিও তার মতে এই বোমাবাজি সাথে রাজনৈতিক কোনো অভিসন্ধি খুঁজে পাচ্ছেন না তিনি।

তাহলে প্রশ্ন হলো কারাই বা কি উদ্দেশ্যেই বোমা মারলো ? ইতিমধ্যেই ঘটনাস্থলে এসে নমুনা সংগ্রহ করে গিয়েছে সিউড়ি থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top