
নিজস্ব সংবাদদাতা, বীরভূম, ২৩ এপ্রিল, বৃহস্পতিবার গভীর রাতে বীরভূমে চারটি দোকানে হঠাৎ আগুন ধরে যায়।অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে সিউড়িতে সিউড়ি ইনডোর স্টেডিয়ামের পাশে থাকা দোকানগুলিতে।ঘটনাটি স্থানীয় বাসিন্দাদের চোখে আসতে তারা নেভানোর চেষ্টা করে ও পাশাপাশি দমকল কর্মীদের খবর দেন তারা।

জানা যায়, স্থানীয় বাসিন্দাদের তৎপরতা ও দমকল বাহিনীর তৎপরতায় বেশ কিছুক্ষন পর আগুন আয়ত্তে আসে।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই এই অগ্নিসংযোগ। যদিও অগ্নিসংযোগের সুনির্দিষ্ট কারণ এখনও পর্যন্ত জানা যায়নি।


















