গভীর রাতে হোন্ডা সিটি গাড়ি চুরি করে চম্পট দেয় চোর, গ্রেফতার ২

গভীর রাতে হোন্ডা সিটি গাড়ি চুরি করে চম্পট দেয় চোর, গ্রেফতার ২

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ২৭ এপ্রিল, লকডাউনের মাঝে সল্টলেকের সিডি ব্লক থেকে হোন্ডা সিটি গাড়ি চুরি।নেতা মন্ত্রীর গাড়ি খারাপ হয়েছে বলে ব্রেকডাউন গাড়ি নিয়ে সল্টলেকে ঢোকে।এরপর গভীর রাতে রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়ি নিয়ে চম্পট।ঘটনায় গ্রেফতার দুজনকে গ্রেফতার করে বিধান নগর উত্তর থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর গত ২৫ তারিখ সিডি ব্লকের ২৯ নাম্বার বাড়ির সামনে থেকে দাঁড়িয়ে থাকা গাড়ি ঘুম থেকে উঠে দেখে নেই।তরীঘড়ি বিধান নগর উত্তর থানায় অভিযোগ করে গাড়ির মালিক।সাথে সাথে পুলিশ তদন্তে নামে।খতিয়ে দেখা হয় সল্টলেকের সিসিটিভি ক্যামেরার ফুটেজ।সেখানে দেখা যায় একটি ব্রেকডাউন ভ্যান দিয়ে দুই যুবক গাড়িটি নিয়ে যাচ্ছে।সেই ফুটেজে দেখা যুবককে গতকাল রাতে সিঁথি থানা এলাকা থেকে গ্রেফতার করে বিধান নগর উত্তর থানার পুলিশ।তাদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারে যে তারা এই ভাবে ব্রেকডাউন ভ্যান নিয়ে বেরিয়ে পড়ে।রাস্তার পাশে গাড়ি পেলে সুযোগ বুঝে সেটি নিয়ে চম্পট দেয়।শুধু তাই নয় এলাকায় ঢোকার সময় বা বেরোবার সময় পুলিশ ধরলে তারা বলে কোনো নেতা বা মন্ত্রীর গাড়ি খারাপ হয়ে গেছে নিয়ে যাচ্ছি।এই ভাবে তারা গাড়ি চুরি করত।আজ ধৃতদের বিধান নগর কোর্টে তোলা হবে।নিজেদের হেফাজতে নিয়ে এর সাথে আর কেউ জড়িত আছে কিনা বা আর কত গাড়ি চুরি করেছে সেই বিষয় খতিয়ে দেখা হবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top