
নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগনা, ১৩ জুলাই :- গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে ট্রলারের ইঞ্জিনের পাখা খারাপ হয়ে যায় মাঝ সমুদ্রে। তিন থেকে চার ঘন্টা মাঝ সমুদ্রে ভাসতে থাকে ইঞ্জিনের পাখা বিকল হয়ে যাওয়া কৃষ্ণ কানাইয়া ট্রলারটি। শুক্রবার কৃষ্ণকানাইয়া নামে ট্রলারটি নিয়ে ১৫ জন মৎস জীবি গভীর সমুদ্রে মাছ ধরতে যায় । শনিবার হঠাৎ ট্রলারের পিছনে পাখা খারাপ হয়ে যায়। ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর জাহাজ টহল দেওয়ার সময় দেখতে পায় ট্রলারটিকে। তারা যোগাযোগ করেন ফ্রেঞ্জারগঞ্জ উপকূল রক্ষী বাহিনীর সঙ্গে। ফ্রেজারগঞ্জ উপকূল রক্ষী বাহিনী যোগাযোগ করে কাকদ্বীপ মৎস্যজীবি সংগঠনের সঙ্গে। আসেপাশে ট্রলার গুলোতে ওয়ারলেস এর মাধ্যমে খবর দেওয়া হয়। পনেরো জন মৎসজীবি সহ ট্রলারটি উদ্ধার করে কাকদ্বীপ মৎস্য বন্দরে নিয়ে আসা হচ্ছে বলে জানা গেছে।



















