গরিবদের দুর্দশা কাঁদালো ছোট্ট দুই যমজ বোনকে, জন্মদিন পালনের টাকাতে রান্নার মশলা বিতরণের উদ্যোগ নিল টাপুর টুপুর

গরিবদের দুর্দশা কাঁদালো ছোট্ট দুই যমজ বোনকে, জন্মদিন পালনের টাকাতে রান্নার মশলা বিতরণের উদ্যোগ নিল টাপুর টুপুর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর, ১৮ এপ্রিল, ছোট্ট দুই খুদে পড়ুয়া টাপুর টুপুর।যমজ দুই বোন।জন্মদিনের সেলিব্রেশনের টাকায় গরীব বাচ্চাদের দুধ,একলিটার করে সরষের তেল,রান্নার যাবতীয় মশলা, ১৫ টি ডিম্, সাবান, সয়াবিন সহ যাবতীয় খাদ্য সামগ্রী তুলে দিল পূর্ব মেদিনীপুরের কাঁথি পুর এলাকার প্রায় ২৫০ দারিদ্র সীমার নীচে বসবাসকারী পরিবারের হাতে।জেলা জুড়ে অনেকেই যখন চাল, আলু, পেয়াজ দান করছেন শুধু তাই নয় সরকারী ভাবে ও রেশনে চাল গম দেওয়া চলছে। বাকী সমস্যার কথা মাথায় এসেছে এই দুই ক্ষুদে পড়ুয়ার।

জানা গিয়েছে, বাবা দীপঙ্কর পাত্র পেশায় দিঘা শংঙ্করপুর উন্নয়ন পর্ষদের এক ইঞ্জিনিয়ার, মা লাভলি পাত্র মিত্র একজন শিক্ষিকা।খবরে বিভিন্ন জন শুধু চাল, গম, আলু দিচ্ছে দেখে ছোটো মেয়েদের মাথায় আসে তরকারী মশলা তাহলে কেউ পাচ্ছেনা।সাথে পাচ্ছেনা ডিম মাছ।তাই তারা বাবা মায়ের কাছে আবদার করেছিল।মেয়েদের আবদার শুনে এই সব দান সামগ্রী তূলে দিল তাদের বাবা মা। মেয়েদের এমন চিন্তা ভাবনায় খুশি হয়ে জন্মদিনের অনুষ্ঠানে যা খরচ হত তার দ্বি-গুন টাকার খাদ্য সামগ্রী দানে এগিয়ে আসেন।আর খুদেদের এমন প্রয়াসে জেলার স্বেচ্ছ্বাসেবী দের পরবর্তী দানের ক্ষেত্রে তরকারী মশলার বিষয়ে ভাবিয়ে তুলবে।যদিও দুই শিশু প্রচারের আলোয় আসতে লজ্জা বোধ করেছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top