নিজস্ব সংবাদদাতা, বীরভূম, ১৮ জানুয়ারি, ফের একবার রেশন ব্যবস্থা নিয়ে সরব হলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। শনিবার খয়রাশোলের গোষ্ঠ মেলার মাঠে আয়োজিত তৃণমূলের এনআরসি ও সিএএ’রপ্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বিষয়টিকে কটাক্ষ করার পাশাপাশি রেশন ব্যবস্থা নিয়ে সরব হন।
তিনি বলেন, “কোন গরীব মানুষের রেশন নিয়ে কোন রেশন মালিক বড়লোক হবে, সাধারণ মানুষ, দিনমজুর মানুষ মেহেনতি করবে, আর তারা রেশন পাবেনা, একথা মানতে আমি রাজি নয়। আমি ওই স্কুলে পড়াশোনা করি নাই।”এছাড়াও তিনি এনআরসি নিয়ে গতকাল কের দিলীপ ঘোষের বক্তব্য কে কটাক্ষ করে বলেন, “যারা আগেই দরখাস্ত করবে তাদের ওরা চিহ্ন করে আগেই বাদ দিয়ে দেবে। মানুষ এত বোকা নয়। কেউ করতে যাবে না।”
এরপরেই তিনি বিজেপিকে পাগল ছাগলের দল বলে কটাক্ষ করে বলেন, “একটা ছাগলের পালে কটা ছাগল থাকে, ১০টা, ১২টা, ১৫টা। আর গরুর পালে গরু কটা থাকে, ১৫০ – ২০০।”



















