
নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণা, ১৫ জানুয়ারি, ভারত-বাংলাদেশ সীমান্তে বসিহাট মহাকুমার বাদুড়িয়া ব্লক চন্ডিপুর গ্রামের।পঞ্চম শ্রেণীর ছাত্রী সাবিনা খাতুন। ১০০ মিটার দৌড়ে রাজ্যে স্কুল মিটে চ্যাম্পিয়ন। দিনমজুর পরিবারের দারিদ্রতাকে জয় করে অদম্য জেদ ও সাহসিকতা কুর্নিশ বাদুড়িয়ার এই ছাত্রীর।
মধ্যম চন্ডিপুর প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী সাবিনা খাতুন।এখন বাদুড়িয়ার গর্ব। স্কুলের শিক্ষক থেকে শুরু করে রাজনৈতিক নেতা নেত্রী সবাই তাকে নিয়ে গর্ববোধ করছে। বাবা শহিদুল আকুঞ্জি পেশায় দিনমজুর ও মা ঝুনু বিবির গৃহবধূ।সীমান্তের এক চিলতে ঘরে ছোট থেকে লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে। আজ বাদুড়িয়ার নাম উজ্জ্বল করেছে রাজ্যের মানচিত্রে। রাজ্য প্রাথমিক স্কুল প্রতিযোগিতায় ১০০ মিটার দৌড়ে প্রথম স্থান অধিকার করেছে সাবিনা। একদিকে লড়াই কে জয় করে এগিয়ে চলেছে ১১ বছরের এই ছাত্রী।যে পরিবারে নুন আনতে পান্তা ফুরোনো।এই পরিবারের আশার বুক বেদেছে। তাদের মেয়েকে নিয়ে। কারণ তাদের আশা মেয়ে জাতীয় স্থরে খেলুক। যদি ভবিষ্যতে সুযোগ পায় অলিম্পিকেও খেলার ইচ্ছা মেয়েরও।কিন্তু ইচ্ছা থাকলে উপায় নেই।কারণ সাবিনার বাবা দিনমজুর মা সেলাই মেশিন চালিয়ে কোনরকমে সংসার চালায়।তাই সাবিনা খাতুন মা-বাবার আকুল আবেদন।মুখ্যমন্ত্রী যদি সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে মেয়ের স্বপ্ন সফল করার জন্য তারা অনেকটা উপকৃত হবেন। স্কুলের মাস্টার রাও সব রকম ভাবে হেল্প করেন।কিন্তু ন্যাশনাল লেভেলে খেলতে গেলে উপযুক্ত প্রশিক্ষণ দরকার। তার জন্য চাই প্রচুর টাকা সেটা কোথায় পাবে এই দরিদ্র পরিবার তার জন্য মুখ্যমন্ত্রী কে আকুল আবেদন করলেন সাবিনার মা ও বাবা।



















