
নিউজ ডেস্ক,শিলিগুড়ি: অডিট করতে হলে মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক ব্যন্দ্যোপাধ্যায়কে করতে হবে গান্ধীজীর ১৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে আজ বৃহস্পতিবার পদযাত্রায় পাহাড় প্রসঙ্গে প্রশ্ন করায় এমনই মন্তব্য করলেন বিজেপি রাজ্যর সাধারণ সম্পাদক রাজু ব্যানার্জ্জী। এদিন তিনি আরো বলেন বাংলার মানুষ এখন শান্তি চায় আর এই শান্তি ভারতীয় জনতা পার্টিই ফিরিয়ে দিতে পারবে। এছাড়াও তিনি বলেন সাধারণ মানুষের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর যে প্রকল্প নিয়েছে সেগুলি মানুষের কাছে পৌঁছে দিতে চান তারা। এ দিনের এই পদযাত্রাটি শিলিগুড়ির মাল্লাগুড়ি থেকে শুরু হয়ে ভেনাস মোরে গিয়ে শেষ হয়। রাজু ব্যানার্জ্জীর ছাড়াও এদিনের এই পদযাত্রায় উপস্থিত ছিলেন দার্জিলিং জেলার বিজেপির সভাপতি অভিজিত রায় চৌধুরী সহ বিজেপির অন্যান্য সদস্যরা।



















