নিজস্ব সংবাদদাতা ৩০জানুয়ারি ২০২১ কোলকাতা: আজ মহাত্মা গান্ধীজির প্রয়াণ দিবস। প্রয়াণ দিবস উপলক্ষে কলকাতার গান্ধী মূর্তি পাদদেশে তার মূর্তিতে পুষ্পস্তবক দিলেন রাজ্যপাল জাগদীপ ধনকার।
উপস্থিত ছিলেন তার স্ত্রীও । ছিলেন তৃণমূল নেতা সুব্রত মুখোপাধ্যায় ।এদিন সেখান থেকে রাজ্যপাল জাগদীপ ধনকার বলেন গান্ধীজী অহিংসার প্রবর্তক ছিলেন। তিনি সবসময় সৎ ভাবে চলার পরিপন্থী ছিলেন। পাশাপাশি তিনি জানিয়েছেন আসন্ন বিধানসভা নির্বাচন যেন শান্তিপূর্ণভাবে হয় ।বর্তমানে পশ্চিমবাংলা জুড়ে যে অরাজনৈতিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার ফলে এক অন্যরকম বাতাবরণের সৃষ্টি হয়েছে ।যা অনভিপ্রেত যা কখনোই কাম্য নয়। একজন রাজ্যপাল হিসেবে তিনি জানিয়েছেন তার দায়িত্ব এসব দিকে খেয়াল রাখা ।তাই তিনি জানিয়েছেন হিংসা বন্ধ করে অহিংসার সাথেই কাজ করা উচিত ।সবাইকে শান্তিপূর্ণ ভাবে কাজ করতে হবে এবং সরকারের সমস্ত কর্মচারী রয়েছেন তারা যেন কখনোই রাজনৈতিক হিসেবে কাজ না করেন বা উপর মহলের চাপে পড়ে কখনোই যেন কোনো রকম ভুল সিদ্ধান্ত না নেন ।তাদের সবসময় মনে রাখতে হবে তারা একজন সরকারি কর্মচারী। সরকারি দায়িত্ব তাদের পালন করা উচিত ।সেদিকটা এদিন তিনি মনে করিয়ে দিয়েছেন। পাশাপাশি তিনি জানিয়েছেন রাজ্যজুড়ে হিংসার বাতাবরণে সৃষ্টি হয়েছে তার ফলে অনেক সমস্যার সৃষ্টি হচ্ছে ।সেদিকটা সবার খেয়াল রাখা উচিত। গান্ধীজীর আদর্শে সবার চলা উচিত এর ।পাশাপাশি এদিন তৃণমূলকে একহাত নিয়েছেন। অন্যদিকে সুব্রত মুখোপাধ্যায় তিনি জানিয়েছেন রাজ্যপাল বলুক বা না বলুক তৃণমূল সরকার সবসময় সুষ্ঠুভাবে নির্বাচন করে থাকে ।আসন্ন বিধানসভা নির্বাচন সুষ্ঠুভাবে করবেন বলে জানিয়েছেন সুব্রত মুখোপাধ্যায়। পাশাপাশি তিনি জানিয়েছেন দল থেকে একজন বা দুইজন চলে গেলে সেই দল কখনই উঠে যায় না ।তাই রাজীব বন্দ্যোপাধ্যায় বৈশালী ডালমিয়া যদি অন্য দলে যোগদান করে তাতে তৃণমূলের কোন ক্ষতি হবে না বলেও জানিয়েছেন সুব্রত মুখোপাধ্যায়।
আরও পড়ুন…বিরল প্রজাতির টিয়া পাচারকে রুখল বনদপ্তর, গ্রেপ্তার ৪


















